০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

অভিবাসীদের মর্যাদায় সরকার সচেস্ট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার অভিবাসীদের মর্যাদা রক্ষায় সচেস্ট রয়েছে এবং অভিবাসীর মর্যাদা রক্ষা ও নিরাপদ অভিবাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন একবিংশ শতাব্দিতে বিশ^ব্যাপী অভিবাসন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও সুষ্ঠু করতে প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে।

মন্ত্রী বলেন বর্তমানে বাংলাদেশের প্রায় ১ কোটি ২৫ লাখ কর্মী বিশে^র ১৬৮টি দেশে কর্মরত রয়েছে। বিশ^ শ্রমবাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছি। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হচ্ছে এবং বৈদেশিক কর্মসংস্থানের সকল প্রক্রিয়া ডিজিটালাইজড করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বায়রা’র সভাপতি বেনজির আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মিশন প্রধান গিওরগিও গিগারিও এবং অভিবাসী কর্মীদের পক্ষে লামিয়া আক্তার। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পাঠানো বানী পাঠ করে শোনান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে মন্ত্রী প্রবাসী কর্মীদের সন্তান মেরাজুল হক মেহেদী, আব্দুল্লাহ আমীন ফারহান, সায়রা জাহান সারবীন, তানজীম আহমেদ ও সাজনীন হককে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।

ভারপ্রাপ্ত সচিব বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসনের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভ‚মিকা অনন্য উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার সুশৃংখল ও নিরাপদ অভিবাসনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এবং অভিবাসন ও প্রত্যাবাসন প্রক্রিয়া সুষ্ঠু করতে সরকার খুবই আন্তরিক। তিনি বলেন, শ্রমবাজার গবেষণা করে আমরা এর সম্প্রসারণ করতে সক্ষম হচ্ছি। বর্তমান সরকারের সফল শ্রম ক‚টনৈতিক প্রচেষ্টার ফলে দৈনন্দিন নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি হচ্ছে। বায়রার সভাপতি বেনজির আহমেদ বলেন, মানব পাচার কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরোও বলেন, মানবপাচার রোধ ও অবৈধ অভিবাসন নিরসনে সরকারের সকল উদ্যোগের সাথে বায়রা একমত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মিশন প্রধান গিওরগি গিগারিও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা প্রতিটি বিশ^বাসীর নৈতিক দায়িত্ব।

তিনি আরোও বলেন, প্রতিটি অভিবাসী কর্মীর সব ধরণের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাই হোক অভিবাসী দিবসের প্রত্যয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মেলা উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

অভিবাসীদের মর্যাদায় সরকার সচেস্ট

প্রকাশিত : ১০:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮