০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ইসির নির্দেশের পর ফরিদপুরের এডিসি সাইফুলকে প্রত্যাহার

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সাইফুল হাসানকে প্রত্যাহার করেছে সরকার।

বৃহস্পতিবার সাইফুলকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. লিয়াকত আলীকে ফরিদপুরের এডিসি নিয়োগ দেয়া হয়েছে।

ফরিদপুরের এডিসি সাইফুল হাসানের বাবা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, তাই বুধবার নির্বাচন কমিশন (ইসি) তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

একই সঙ্গে ইসি কাজে সক্রিয় না থাকায় গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাষ্টিন রেমাকে প্রত্যাহারের নির্দেশ দিলেও এ বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন জারি করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

ইসির নির্দেশের পর ফরিদপুরের এডিসি সাইফুলকে প্রত্যাহার

প্রকাশিত : ১২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮