১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আজ সিলেট যাচ্ছেন শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে অংশ নিতে শনিবার সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সফরকালে তিনি সুফি সাধক হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রা.)’র মাজার জিয়ারত করবেন।

এছাড়াও দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

দলীয় সভানেত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তার এই সফর পুরো সিলেট বিভাগে আওয়ামী লীগের প্রার্থীদের জন্য একাদশ জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতা-কর্মীরা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

আজ সিলেট যাচ্ছেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮