০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৪৩

ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেইটে ভয়াবহ সুনামিতে ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৫৮৪ জন হন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, এ ঘটনায় এখনও দুইজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ডজনখানেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটির মতে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি।

সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে এ সুনামির উৎপত্তি হয়েছে। জাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সান্দা স্ট্রেইট উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

সান্দা স্ট্রেইট উপকুল জাভা দ্বীপ ও সুমাত্রাকে জাভা সাগরে সংযোগ করেছে। এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৪৩

প্রকাশিত : ১০:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮