১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের আচরণ আরও গঠনমূলক হওয়া উচিত: বাংলাদেশ

আসন্ন ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাশ হয়েছে বাংলাদেশ—জানিয়েছে, বন্ধু বা সহযোগি রাষ্ট্রগুলোর আচরণ আরও গঠনমূলক হওয়া উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২১ ডিসেম্বর) (বাংলাদেশ সময় ২২ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল/আনফ্রেল)-এর অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে বাংলাদেশ সরকার একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন চালানোর মতো যথাযথ সময়ের মধ্যে পরিচয়পত্র ও ভিসা দিতে না পারায় হতাশ যুক্তরাষ্ট্র।’বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মাধ্যমে ওই মিশনে অর্থায়ন করেছিল। যথাসময়ে পরিচয়পত্র ও ভিসা না পেয়ে আনফ্রেল তাদের ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ওই বিবৃতির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, ‘আসন্ন ৩০ ডিসেম্বরর ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২১ ডিসেম্বরের একটি বিবৃতি আমাদের নজর কেড়েছে। নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশ নিচ্ছে, যা সংবিধান দ্বারা গঠিত স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের তদারকিতে অনুষ্ঠিত হচ্ছে।’

বিবি/ ইএম

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

যুক্তরাষ্ট্রের আচরণ আরও গঠনমূলক হওয়া উচিত: বাংলাদেশ

প্রকাশিত : ০৮:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮