১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় সজীব (১৯) নামে আরও একজন শিক্ষার্থী আহত হয়।

রবিবার রাতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩ টায় রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব চিকিৎসাধীন রয়েছে।

নিহতের বন্ধু আকাশ পুলিশকে জানিয়েছেন, তারা দু’জনই শিক্ষার্থী। নিহত রিফাত আগারগাঁও তালতলা গভমেন্ট স্টাফ কোয়াটার এলাকায় থাকতো। তার বাবার নাম মোঃ লিটন মিয়া। তারা মোটরসাইকেল যোগে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ীর পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। আর আহত সজীবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে গেছেন তার স্বজনরা।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ১১:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮