০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

এখন পর্যন্ত পরিস্থিতি ভালো: সিইসি

ভোটের পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে।

রোববার সকাল ১১টায় ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালোই। দুয়েকটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন শেষ হোক তারপর এসেস করা যাবে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে।

এর আগে সকাল পৌনে ১১টার পর রাজধানীর উত্তরার ৫ নম্বরে সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নূরুল হুদা। সিইসির আগে একই কেন্দ্রে ভোট দেন তার স্ত্রী হোসনে আরা হুদা।

বিবি/এসআর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

এখন পর্যন্ত পরিস্থিতি ভালো: সিইসি

প্রকাশিত : ০২:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮