১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া। কোনো কোনো কেন্দ্রে ইতোমধ্যে গণনা শুরু হয়ে গেছে। এরপর শুরু হবে ফল ঘোষণা।

এর আগে সকালে শীতের ঘন কুয়াশা ও হিমেল হাওয়া উপেক্ষা করে ভোট দিতে ভোটকেন্দ্রে যান ভোটাররা। সকালে ভোটারদের সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

উল্লেখ্য, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এবারের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এক হাজার ৮৬১জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা এক হাজার ৭৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থীর হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১২৮ জন প্রার্থী।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত : ০৪:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮