০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নাউরী কেন্দ্রে ভোট দিলেন চাঁদপুর-২ নৌকার প্রার্থী রুহুল

  • ইমরান মাসুদ :
  • প্রকাশিত : ০৯:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • 132

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী এ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিন রুহুল তার ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল সাংবাদিকদের বলেন, ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও স্বাধীনতার পক্ষের শক্তিই বিজয়ী হবে ইন্শা আল্লাহ। আমি বিপুল ভোটে বিজয় হবো বলে আশা করি।
শান্তিপূর্ণ পরিবেশে ২৬১ চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) সংসদীয় আসনের মতলব উত্তর উপজেলার ৯৭টিসহ সকল কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এ ভোটগ্রহণ।
সুষ্ঠুু ভোট গ্রহণের লক্ষে ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন।
সকালে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, প্রচন্ড শীত উপেক্ষা করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। এ সময় বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। অসুস্থ’্য বয়স্ক ভোটাররা তাদের স্বজনদের কোলে কিংবা ভ্যান গাড়িতে চেঁপে ভোট দিতে এসেছেন।
নতুুন ভোটাররা উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুপুরের পর কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথায়ও কোন ধরনের অপ্র্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
এদিকে, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা, ফতেপুর পশ্চিম, ফরাজীকান্দি, কলাকান্দা, মোহনপুর, ষাটনল, সাদুল্লাপুর বাগানবাড়ি ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে নারী-পুরুষ ভোটারদের লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। বিকাল ৩টা পর্যন্ত কোথায়ও কোন রকমের সহিংসতার খবর পাওয়া যায়নি।
স্বাধীনতার পর থেকে চাঁদপুর-২ নির্বাচনী আসনে যে দল থেকে এমপি হয়েছে সে দলই সরকার গঠন করেছে।

বিবি/ ইএম

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

নাউরী কেন্দ্রে ভোট দিলেন চাঁদপুর-২ নৌকার প্রার্থী রুহুল

প্রকাশিত : ০৯:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮