১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ট্রেন টিকিটে লাগবে নাম ঠিকানা এনআইডি

ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা’ ট্রেনের অনলাইনে টিকেটের ক্ষেত্রে, বছরের প্রথম দিন থেকেই সংযুক্ত থাকছে যাত্রীর নাম, মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র নম্বর। মঙ্গলবার এ পদ্ধতি কার্যকর হচ্ছে।

রেল মন্ত্রণালয় সূত্র জানায়, পাইলট কার্যক্রমের অংশ হিসেবে শুরুতে শুধু সোনার বাংলা ট্রেনের অনলাইন টিকিটে এটা করা হয়েছে।

এরপর সোনার বাংলা এবং সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের শতভাগ টিকেটেই এসব তথ্য থাকবে। তারপর অনবোর্ড চেকিং সিস্টেম হবে। তখন কোন একটি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

এক্ষেত্রে টিকিট কাটতে হলে যাত্রীকে নাম, মোবাইল নাম্বার, এনআইডি নম্বর অথবা বার্থ-রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিতে হবে।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের ১৫ ভাগ টিকিটে এই পদ্ধতি চালু করা হয়েছে। মাস তিনেকের মধ্যে সব ট্রেনে এটি চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে।

রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি জানায়, নাম-ঠিকানা, এনআইডি নম্বর দিলেও প্রিন্ট কপিতে শুধু নাম-ঠিকানা, মোবাইল নম্বর প্রদর্শন করা হবে। তবে ট্রেনের গার্ডের কাছে টিকিটের বিপরীতে এনআইডি আইডি নম্বর থাকবে।

প্রতিবেশী দেশ ভারতে টিকিটে নাম লেখা পদ্ধতি চালু রয়েছে। সেখানে যিনি ভ্রমণ করবেন তার নামেই টিকিট সংগ্রহ করতে হয়। অন্যজনের টিকিট দিয়ে ভ্রমণ করার কোনো সুযোগ নেই।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

ট্রেন টিকিটে লাগবে নাম ঠিকানা এনআইডি

প্রকাশিত : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯