০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

‘প্রধানমন্ত্রী কোনো কিছু বললে আমি না করি না’

প্রধানমন্ত্রী বললে আরও এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে যেতে চান আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো কিছু বললে আমি না করি না। তিনি চাইলে, আমি আরও এক বছর দায়িত্ব পালন করতে পারব’।

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মুহিত বলেন, ‘আগামী পাঁচ বছরে বাংলাদেশ অর্থনীতিতে অসাধ্য সাধন করবে। সরকারের ধারাবাহিকতা থাকার কারণে আশা করছি, আগামী ৫ বছরেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত দেশে পরিণত হবে। তবে, কিছু মানুষ সবসময় সরকারের ওপর নির্ভরশীল থাকে। দারিদ্র্য নিরসনে সব থেকে ভালো করেছে মালয়েশিয়া। তারপরও সেখানে সাত শতাংশ দরিদ্র রয়েছে।’

একাদশ সংসদ নির্বাচন বিষয়ে মুহিত বলেন, ‘ভোট ভালো হয়েছে। উন্নত দেশে ৪০ শতাংশ ভোট পড়লেই তারা খুশি হন। কিন্তু আমাদের দেশে সাধারণত ৭০ শতাংশ পর্যন্ত ভোট হলে ভালো নির্বাচন ধরা হয়। তবে এবার ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর কারণ হলো, জনগণ জেনে গেছে, শেখ হাসিনা ছাড়া উন্নয়ন হবে না।’ তাই এ নির্বাচনে জনগণ বেশি ভোট দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বিবি/ ইএম

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

‘প্রধানমন্ত্রী কোনো কিছু বললে আমি না করি না’

প্রকাশিত : ০৪:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯