০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মোদী নয় বিবেক!

প্রথম দেখায চমকে উঠবেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলচ্চিত্রে? তার নামে প্রকাশ করা হয়েছে বিশাল বিশাল পোস্টার!রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সিনেমায় নামা অবশ্যই অবাক করার মতো বিষয়। কিন্তু খবরটি আসলে তেমন নয়। বিজেপির এই প্রধানকর্তা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পিএম নরেন্দ্র মোদী’।

বলিউডে এখন এ ছবিটি নিয়েই হচ্ছে চর্চা। হচ্ছে আলোচনা। ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবি নিয়ে মোদীর পাশপাশি সমান আলোচনায় বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ও। কারণ দীর্ঘদিন আড়ালে থাকা এ নায়ক মোদীর চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যে মোদীর চরিত্রে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। তাতেই বাজিমাত। চেনাই যাচ্ছেনা বিবেককে। অবিকর মোদীই যেন পোস্টারে দাঁড়িয়ে রয়েছেন।

সোমবার মুম্বাইতে পোস্টারটি প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিস। সংবাদ সন্মেলন করে মোট ২৩টি ভাষায় পোস্টারটি প্রকাশ করা হয়। এরপর টুইটারে পোস্টারটি পোস্ট করেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। পোস্ট করার সঙ্গে সঙ্গেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

পোস্টারে দেখা যায়, শুভ্র চুল দাড়িতে হলুদ পাঞ্জাবী পরিহিত মোদীর বেশে দাঁড়িয় বিবেক ওবেরয়। তাঁর ঠিক পেছনেই ভারতের পতাকা হাতে উত্তাল জনতা। ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক ওমাং কুমার বি। এর আগে তিনি ‘মেরী কম’ ও ‘সর্বোজিৎ’ নামে দুটি বায়োপিক নির্মাণ করেছিলেন। এই ছবিতে মোদীর চা দোকানি থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সংগ্রামী গল্প ফুটে উঠবে। আসছে ফেব্রুয়ারিতে ছবিটি সমগ্র ভারত জুড়ে মুক্তি পাবে বলে জানা যায়।

বিবি/রেআ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মোদী নয় বিবেক!

প্রকাশিত : ০১:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯