০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

একাদশ সংসদ বসছে ৩০ জানুয়ারি

আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বেলা তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

একাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে ওই দিনই।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন ৩ জানুয়ারি। এরপর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা শপথ নেয়। দশম জাতীয় সংসদের পাঁচ বছর পূর্তি হবে ২৮ জানুয়ারি। এর এক দিন পরই বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাধারণত প্রথম অধিবেশন দীর্ঘ হয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

একাদশ সংসদ বসছে ৩০ জানুয়ারি

প্রকাশিত : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯