০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরি নির্মাণ হচ্ছে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বলেছেন, চামড়া শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিকমান বজায় রেখে চামড়া পণ্য উৎপাদন করে বিদেশি ক্রেতা আকর্ষণ করতে হবে। চামড়া শিল্পের দ্রুত বিকাশে চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরি নির্মাণের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।

প্রতিনিধিদল চামড়া শিল্পের বিভিন্ন বিষয়ে শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

শিল্পমন্ত্রী বলেন, সাভার ট্যানারি শিল্পের জন্য অত্যাধুনিক কঠিন বর্জ্যব্যবস্থাপনাসহ সিইটিপি নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, পরিবেশসম্মত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অত্যন্ত তৎপর। শিল্প মালিকদের বিষয়ে আন্তরিক হতে হবে। ভারপ্রাপ্ত শিল্পসচিবমোঃ আবদুল হালিম এ সময় উপস্থিত ছিলেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরি নির্মাণ হচ্ছে: শিল্পমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯