০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর নামে গুজব-প্রতারণায় আটক ৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং গুজব সৃষ্টি, ভুয়া, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে সাইবার অপরাধের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার মগবাজার, মোহাম্মদপুর এবং সাভার, ডেমরা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

প্রধানমন্ত্রীর নামে গুজব-প্রতারণায় আটক ৫

প্রকাশিত : ১১:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯