কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল কম্পিউটার বেজড ইন্টার লকিং সিস্টেমে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা রাত ১ টায় মেরামত করে রেলওয়ের কার্যক্রম পুরোপুরি চালু করা হয়েছে। ফলে রেল চলাচলে কোনপ্রকার সমম্যা নেই এবং কোন ট্রেনে শিডিউল বিপর্যয় বর্তমানে নেই।
রেলপথ মন্ত্রণালইয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরিফুল আলম এ তথ্য জানান।
উল্লেখ্য, গতকাল সন্ধা ৬.৩০ টায় রেলস্টেশনের মূল ভবনের দোতলায় অবস্থিত নিয়ন্ত্রন কক্ষে (রিলে রুম) অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ফলে কমলাপুর স্টেশনে ট্রেন আগমন ও বহির্গমনে ম্যানুয়ালি কাজ চালানো হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা প্রদান করেন।পরে সংশ্লিষ্টদের তৎপরতায় রাত ১ টার মধ্যেই মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্টদের রেলপথ মন্ত্রী ধন্যবাদ জানান।
বিবি/ ইএম






















