০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আজ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন

নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কাজের তদারকিতে সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা স্বাগত জানাবেন।

এরপর তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ৭ জানুয়ারি ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

আজ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন

প্রকাশিত : ০৯:৫৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯