১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু ৮ ফেব্রুয়ারি

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯। ২৩ ফেব্রুয়ারি শেষ হবে এই সম্মেলন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় সম্মেলনটির আয়োজন করেছে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)।

৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া, মিসরসহ বিভিন্ন দেশের বিশ্ববিখ্যাত ক্বারীদের সুমধুর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হবে এই ক্বিরাত সম্মেলন। সকাল ১০টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্য, দেশের শীর্ষস্থানীয় ক্বারী এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ এর দেশি-বিদেশি শিক্ষার্থীরা।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরার বর্তমান সভাপতি ও বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। তিনি শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.) এর বড় সন্তান। গত বছরের ১৮ এপ্রিল তার ইন্তেকালের পর আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার সভাপতি নির্বাচিত হন।

ক্বিরাত সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকার কথা রয়েছে।

১৯৬৬ সাল থেকে শুরু হয় আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলন। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচলন। আর সেটি উপমহাদেশে শুরু হয়েছিল শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.) ও তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু ৮ ফেব্রুয়ারি

প্রকাশিত : ১০:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯