০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

একুশে পদক পেলেন যারা

ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক ২০১৯। এর মধ্যে দুইজন পাচ্ছেন মরণোত্তর পুরস্কার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল চারটায় পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা আন্দোলনে মরহুম অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম একুশে পদক ২০১৯ পেয়েছেন। ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন ছয়জন। তারা হলেন- রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আয়োয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

শিল্পকলায় সংগীত বিভাগে একুশে পদক পেয়েছেন তিনজন। তারা হলেন- সুবীর নন্দী, মরহুম আজম খান (মরণোত্তর) ও খায়রুল আনাম শাকিল। শিল্পকলায় অভিনয় বিভাগে তিনজন একুশে পদক পেয়েছেন। তারা হলেন- লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী। এছাড়াও শিল্পকলায় আলোকচিত্র বিভাগে সাইদা খানম ও চারুকলা বিভাগে জামাল উদ্দিন আহমেদ একুশে পদক পেয়েছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ডক্টর বিশ্বজিত্ ঘোষ ও ড. মাহবুবুল হক এবং শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া একুশে পদক পেয়েছেন।

বিবি/রেআ

ট্যাগ :

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

একুশে পদক পেলেন যারা

প্রকাশিত : ১০:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯