০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার পত্নী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। ছয় দিনের এই সফরকালে রাষ্ট্রপতি হামিদ মাউন্ড এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন।

রাষ্ট্রপতি আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে প্রেস সচিব জানান।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১১:২৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯