০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আইসিইউতে কবি আল মাহমুদ

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি আল মাহমুদ।

শনিবার রাতে তাকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমে সিসিইউতে, পরে অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ।

কবি আল মাহমুদের সহকারী আবিদ আজম বলেন, খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় শনিবার সন্ধ্যায় তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে আনা হয়।

এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়ে তিনি সোনালি কাবিনখ্যাত এ কবির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৮২ বছর বয়সী এ কবি।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল মাহমুদ।

আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।

তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্ম তার।

বাবা-মায়ের দেয়া নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

তবে বাংলা সাহিত্যে আল মাহমুদ নামেই তিনি পরিচিত।

সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। পেয়েছেন একুশে পদকসহ অনেক সম্মাননা।

১৯৬৩ সালে তার কাব্যগ্রন্থ লোক লোকান্তর সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়।

কালের কলস, সোনালি কাবিন ও মায়াবী পর্দা দুলে উঠো কাব্যগ্রন্থগুলো বাংলা সাহিত্যে তার অমরকীর্তি।

১৯৫৪ সালে কবি আল মাহমুদ দৈনিক মিল্লাত পত্রিকায় প্রুফ রিডারের দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন এবং যুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন।

বিবি/রেআ

ট্যাগ :

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

আইসিইউতে কবি আল মাহমুদ

প্রকাশিত : ১২:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯