১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

‘বঙ্গবন্ধু’ উপাধির অর্ধশতবার্ষিকী উদযাপন

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির অর্ধশতবার্ষিকী উদযাপন করা হবে আজ।

এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

প্রসঙ্গত ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগরতলা মামলা থেকে মুক্তি পান শেখ মুজিবুর রহমান। তিনি তখন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা রূপে আত্মপ্রকাশ করেন।

’৬৯-এর ২৩ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানের গণসংবর্ধনায় ছাত্র-জনতার পক্ষ থেকে ডাকসুর তৎকালীন সহসভাপতি, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ তাকে আনুষ্ঠানিকভাবে দেশবাসীর পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

তবে শেখ মুজিবুর রহমানকে প্রথম বঙ্গবন্ধু উপাধি দেন তখনকার ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মুশতাক।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘বঙ্গবন্ধু’ উপাধির অর্ধশতবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯