কুমিল্লা টাউনহল মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সোমবার সকাল ১০টায় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বর্তমান আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টুকে সভাপতি ও যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান পিয়াসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেড মোল্লা মোঃ আবু কাওছার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য পংকজ নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সম্মেলনের প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সম্মেলনের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান পিয়াস। দ্বিতীয় অধিবেশনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার সম্মেলনে উপস্থিত ডেলিগেটর এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম প্রস্তাব করার আহবান করেন। এতে সভাপতি হিসেবে জহিরুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে সাদেকুর রহমান পিয়াসের নাম প্রস্তাব করা হয়। আর কোন নাম প্রস্তাব না থাকায় কেন্দ্রীয় সভাপতি এ দুজনকে নির্বাচিত করে। পরবর্তী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিবি/ ইএম





















