০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

কুদ্দুসের মনোনয়নপত্র দাখিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ইউএনও শারমিন আক্তারের নিকট তিনি মনোনয়ন জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মনোনয়ন জমা শেষে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমএ কুদ্দুস বলেন, সকলের দোয়ায় আমি মনোনয়ন পেয়েছি। এ পাওয়া পুরো উপজেলাবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি সকলের দোয়া নিয়ে মনোনয়ন জমা দিয়েছি। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে মতলব উত্তরকে এমন ভাবে সাজাবো, যে সিঙ্গাপুরের চেয়েও আধুনিক ও মডেল উপজেলা হবে। আমি সকলের কাছে দোয়া সমর্থন চাই।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

কুদ্দুসের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত : ১১:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯