০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি নেতা বহিষ্কার

পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু দাউদ প্রধানকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় সংগঠন।

২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটি আবু দাউদ প্রধানকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তারপরও নির্দেশ উপেক্ষা করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী।

চেয়ারম্যান প্রার্থী আবু দাউদ প্রধান জানান, ‘আমি শুনেছি আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের চাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি।”
আর আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। তাই নির্বাচনে অংশ নিয়েছি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত : ১১:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯