০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

কেমিক্যাল কারখানা অপসারণকল্পে টাস্ক ফোর্সের অভিযান শুরু

পুরনো ঢাকার আবাসিক এলাকা হতে কেমিক্যাল কারখানা অপসারণকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়েছে। অভিযানের শুরুতে মোট ২১ টি হোল্ডিং এর গ্যাস পানি এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়।

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশে আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) হতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। অভিযানকালে কমিটির সদস্যগন ছাড়াও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মো: মোস্তফা কামাল মজুমদার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: শরিফ আহমেদের নেতৃত্বে ২৯নং ওয়ার্ডস্হ ইসলামবাগ এলাকার অভিযানে হোল্ডিং নং ১২/১১, ১২/৪, ১৫/১,৪৩/৪/এ, ৪৫, ৭০/৩,৭৪/২,৭৫/২, মোট ৮টি এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেনের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ডস্হ শহীদনগর এলাকার পরিচালিত অভিযানে ৩৫, ৪৩/১, ৪৩/১/এ, ৪৬, ৪৭, ৪৮(২টি), ৭৬, ৭৮/১, ৭৯/১, ৮১, ১৩৫/এ,১৪৪/এ মোট ১৩টিসহ সর্বমোট ২১ টি হোল্ডিং এর গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

হোল্ডিং মালিকদের আগামী শনিবারের মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরিয়ে নিলে রোববার গ্যাস পানি এবং বিদ্যুৎ এর পুন:সংযোগ প্রদান করা হবে।

অভিযানের সময় ডিএসসিসিসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস, বিস্ফোরক অধিদফতর, লোকাল থানার ওসি, ঢাকা ওয়াসা, ডিপিডিসি ইত্যাদি মোট ১০ টি সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কেমিক্যাল কারখানা অপসারণকল্পে টাস্ক ফোর্সের অভিযান শুরু

প্রকাশিত : ০৮:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯