মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কালে ঋণ খেলাপী ও স্বাক্ষর ভুলের কারণে ৫ ভাইস চেযারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। গতকাল ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়ন বাতিল করেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন মতলব উত্তর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি. জামাল হোসেন নাহিদ,মোতাহার হোসেন খান সুফল, মতলব দক্ষিণ উপজেলার মোস্তফা কামাল রনি। এদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। অপরদিকে মতলব উতত্তর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন শরীফের মনোনয়ন পত্রে সর্মথকদের স্বাক্ষর ভুল এবং মতলব দক্ষিণ উপজেলার হামিদা জিনাত ঋণ খেলাপির দায়ে মনোনয়ন পত্র বাতিল হয়।
বৈধ্য ঘোষণা করা হয় মতলব উত্তর উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের এমএ কুদ্দুস, জাতীয় পার্টির সর্মথিত সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সরকার মো. আলাউদ্দিন, অ্যাড. সেলিম মিয়া, গিয়াস উদ্দিন চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, পারভীন কবির, শাহিনা আক্তার ও তাহমিনা কবির।
অপরদিকে মতলব দক্ষিণ উপজেলায় যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন চেয়ারম্যান পদে একক প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ও উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুবিন সুজন, ছাত্র নেতা বাদল ফরাজী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী বেগম রুনু ও ফাতেমা বেগম।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
বিবি/ ইএম





















