০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আটক পাইলটকে ভারতের কাছে ফেরত দিয়েছে পাকিস্তান

ভারতের বিমান বাহিনীর উইনিং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরত দিয়েছে পাকিস্তান। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে।

সেখানে তার মেডিক্যাল পরীক্ষা শেষে ভারতের হাতে তুলে দেয়া হয় অভিনন্দনকে। শুক্রবার সকালে তাকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয়।

সেখান থেকে বিকেল সাড়ে ৪টা নাগাদ নিয়ে আসা হয় ওয়াঘা-অটারী সীমান্তে। অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন ভারতের সেনা ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

সীমান্তে উপস্থিত হন এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপূর। শুক্রবার সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।

অভিনন্দনকে অভিনন্দন জানাতে সকাল থেকে ওয়াঘা-অটারী সীমান্তে হাজির হয় কয়েকশ মানুষ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে সীমান্ত এলাকা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন সীমান্তের এপারে অভিনন্দনের আসার।

এর আগে গত বুধবার ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্তের পর অভিনন্দনকে আটক করে পাকিস্তান।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আটক পাইলটকে ভারতের কাছে ফেরত দিয়েছে পাকিস্তান

প্রকাশিত : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯