০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শেখ হাসিনা আবারও অ্যাওয়ার্ড পেলেন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) বার্লিনে সিটি কিউব আইটিবি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেয়া হয়।

এই পদক প্রদান করে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) । জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক গ্রহণ করেন। সংশ্লিষ্ট দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৮ মার্চ (শুক্রবার) সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নারী দিবস পালিত হয়েছে। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক অর্জন করেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

শেখ হাসিনা আবারও অ্যাওয়ার্ড পেলেন

প্রকাশিত : ১০:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯