১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন প্রজাতির প্রায় একশত বৃক্ষরোপণ করেছে শাখা ছাত্রলীগ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি। আজ বেলা ১১টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতারা। এছাড়া শাখা ছাত্রলীগের আয়োজনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিকেলে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :

গজারিয়ায় ২৪ জুলাইয়ের স্মৃতিচারণ: গুমের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন মারুফ মিয়াজি

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

প্রকাশিত : ০৩:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯