১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

সরকারি সফরে নৌপ্রধানের মালয়েশিয়া গমন

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী পাঁচ দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

মালয়েশিয়া অবস্থানকালে নৌপ্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলঙ্কান নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফরকালে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৯ এর ফ্লিট রিভিউ এ অংশ গ্রহণ করবেন। পরে তিনি বিভিন্ন দেশের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল মেরিটাইম কালচারাল অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, লিমা-২০১৯ এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয় বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছে। উক্ত মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সরকারি সফরে নৌপ্রধানের মালয়েশিয়া গমন

প্রকাশিত : ০৯:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯