০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নেত্রকোনার ৫ যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তাদের অপরাধ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন- মাওলানা শেখ মো. আবদুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আবদুল খালেক তালুকদার, মো. কবির খান, আবদুস সালাম বেগ ও নুরুউদ্দিন ওরফে নুরদ্দিন।

এর আগে বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে ২৮ জানুয়ারি এ মামলার ওপর শুনানি শেষে সিএভি (মামলায় যে কোনো দিন রায়) ঘোষণা করেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, ২৮ জানুয়ারি এ মামলার শুনানি শেষ হয়েছে। আজ রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। জানা গেছে, মামলার মোট সাত আসামির মধ্যে আবদুর রহমান ও আহাম্মদ আলী গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। বাকি পাঁচজন পলাতক রয়েছেন।

২০১৬ সালের ২২ মে এ মামলায় সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে এ মামলার কার্যক্রম শুরু হয়। ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগ আনা হয়েছে।

>>নেত্রকোনার ৫ জনের বিরুদ্ধে রায় কাল

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

নেত্রকোনার ৫ যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ

প্রকাশিত : ০১:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯