১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে আবারও আগুন

রাজধানীর বনানীর বহুতল ভবনের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসকর্মীরা সিটি কর্পোরেশনের পানির গাড়ির পাশাপাশি গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এছাড়া বনানীর মতো এখানেও মার্কেটের আশেপাশে দোকান মালিক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেছেন। এর ফলে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের পানি সরবারহের গাড়ি ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। সে সময় মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

https://youtu.be/FDIR3I7oeJw

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রাজধানীতে আবারও আগুন

প্রকাশিত : ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯