০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনা দাদার মিলাদ মাহফিলে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে শনিবার রাতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাহফিলে অংশগ্রহণ করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেইসঙ্গে কামনা করা হয় দেশ, জাতির অব্যাহত শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি।

এ ছাড়া বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে কায়েস সিদ্দিকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শেখ হাসিনা দাদার মিলাদ মাহফিলে

প্রকাশিত : ১০:১৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯