০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মেধাশ্রম আইন প্রণয়নে কমিটি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ মেধাশ্রম আইন, ২০১৯ প্রণয়নে প্রস্তাবিত আইনের খসড়া তৈরির জন্য ১৩ সদস্যের কমিটি গঠন করেছে।

কমিটিতে অতিরিক্ত সচিকে (শ্রম) আহ্বায়ক ও একজন উপ সচিবকে সদস্য সচিব করে গত ৩১ মার্চ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।

কমিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর, বাংলাদেশ কপিরাইট অফিস, বেসিস, বিসিএস, বিটিসিএল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের একজন করে প্রতিনিধি এবং শ্রম অধিফতরের মহাপরিচালক, ঢাকা, বিভাগীয়, শ্রম দফতরের পরিচালক এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিস্টেম এনলিস্টকে রাখা হয়েছে।

কমিটির কর্যপরিধি বিষয়ে বলা হয়েছে- এরা অন্য দেশের (ভারত ও শ্রীলংকা) এ সংক্রান্ত আইনের কপি সংগ্রহ ও পর্যালোচনা করবে। কমিটি দেশে প্রচলিত অন্য সংশ্লিষ্ট আইন যেমন- ট্রেডমার্ক, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন, পেটেন্ট ও ডিজাইন আইন, কপিরাইট আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি পর্যালোচনা করবে। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট কোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

কমিটিকে ছয় মাসের মধ্যে প্রস্তাবিত আইনের একটি খসড়া শ্রম সচিবে কাছে দিতে বলা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মেধাশ্রম আইন প্রণয়নে কমিটি

প্রকাশিত : ০১:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯