১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই দুদিনের সফরে ঢাকা আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে বুধবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন থাই পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি নেয়া হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেয়া নৈশভোজে অংশ নেবেন থাই পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন থাই পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন। এছাড়া গত বছরের মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

প্রকাশিত : ০৩:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯