০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ট্রলার ডুবি : নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে’র সোনারগাঁ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে নদী পথে ফেরার সময় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্য মো. সেলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার ধলেশ্বরী নদীর দিঘীরপাড় এলাকায় ভেসে উঠে নিহতের মরদেহ ।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আজাদ জানান, সকালে বন্দর থানার ধলেশ্বরী নদীর দিঘীরপাড় এলাকায় মো. সেলিমের লাশ ভেসে উঠে। পরবর্তীতে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।

গত ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে নদী পথে প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার সদস্যসহ ২০ জন কর্মকর্তা ফিরছিলেন। এ সময় মেঘনা নদীর চরহোগলা এলাকায় তারা ঝড়ের মুখে পড়ে এবং তাদের ট্রলার ডুবে যায়। এতে ১৭ জন আহত হয় এবং প্রিজাইডিং অফিসারসহ তিনজন নিখোঁজ হন।

পরে নিখোঁজ প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দিন ও আনসার সদস্য রিতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন পুলিশ সদস্য মো. সেলিম। বুধবার তার লাশও উদ্ধার করা হয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ট্রলার ডুবি : নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৫:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯