১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ইসলামাবাদ ইউনিয়নে কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বাজেট বক্তব্য পেশ করেন ইসলামাবাদ ইউপির স্বনামধন্য চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)।

বক্তব্যে ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) অত্র ইউনিয়নের ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৩৪ টাকা বাজেট ঘোষণা করেন। এতে আয় ধরা হয়েছে ৯ লাখ ৬৫ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৫৩ হাজার ৩৪ টাকা। চেয়ারম্যান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অনেক উন্নয়ন হচ্ছে। ইসলামাবাদ ইউনিয়ন তার একটি প্রমাণ। তিনি বলেন, সরকার যে বাজেট দিয়েছে তা ইউপি সদস্যদের ও সকল জনগণকে সাথে নিয়ে বাস্তববায়ন করবো। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইউপি সচিব রাজিব চন্দ্র ভক্তের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল আমিন পাটোয়ারী, প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রোমান মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীফ হোসেন, যুবলীগ নেতা জসিম উদ্দিন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ইসলামাবাদ ইউনিয়নে কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত : ০৮:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯