অধিনায়ক অ্যারন ফিঞ্চের ১৫৩ রানের নান্দনিক ইনিংস ও মিশেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে স্বাচ্ছন্দ্যেই হারালো অস্ট্রেলিয়া। ৩৩৫ রানের বড় লক্ষ্য পাড়ি দিতে নেমে ৯৭ রানের ইনিংস খেলে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জয়ের স্বপ্ন দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে তা ধসে পড়ে। ৪৫ ওভার ৫ বলে ১০ উইকেট হারিয়ে ২৫৪ রানে থেমে যায় লঙ্কান ইনিংস। ৮৭ রানে বড় জয় পায় অস্ট্রেলিয়া।
এর ফলে ৫ ম্যাচ থেকে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদেরই প্রতিবেশি নিউজিল্যান্ড। তৃতীয়স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ৪ ম্যাচে ৬ পয়েন্ট।
বিবি/এমএ























