১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

আগামী নির্বাচনে আবারো আ.লীগকে জয়ী করতে হবে: তারানা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের হিঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের নাগরিক। তাই এসব শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। সন্তান যেন সন্ত্রাস ও মাদকে জড়িয়ে না পরে সেদিকে অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখতে হবে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী পানীয় জলের অভাব দূর করতে স্থানীয় জনগণের মাঝে টিউবওয়েল বিতরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

আগামী নির্বাচনে আবারো আ.লীগকে জয়ী করতে হবে: তারানা

প্রকাশিত : ১০:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭