১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মাদারীপুরে পুকুর থেকে কিশোরীর  লাশ উদ্ধার

মাদারীপুর শহরের পাকদী এলাকার পরিত্যক্ত একটি পুকুর থেকে এক কিশোরীর অর্ধ-গলিত বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পাকদী এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। যার বয়স আনুমানিক ১৪ বছর। উদ্ধারকৃত লাশটি বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারনা ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, লাশটি অনেকটাই পচে গলে বিকৃত হয়ে গেছে। সদর মডেল থানার এসআই মো. সোহেল রানা বলেন, আমরা ধারনা করছি কিশোরীকে কেউ হয়তো মেরে পুকুরের মধ্যে রেখে গেছে। লাশটি অনেক দিন পূর্বের। মাথা ও মুখ ফুলে বিকৃত হয়ে গেছে। মুখের চেহারা বোঝা যায় না। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা বোঝা যাবে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কিশোরী লাশ উদ্ধার করা হয়েছে তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

বিবি/ইএম

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

মাদারীপুরে পুকুর থেকে কিশোরীর  লাশ উদ্ধার

প্রকাশিত : ০২:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯