” মৎস্য সেক্টরের সমৃদ্ধি ,সুনীল অর্থনীতির অগ্রগতি”এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মৎস্য দপ্তর কর্তৃক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ,কুইজ প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোসলেম উদ্দিন খান ,বাংলা বিষয়ের প্রভাষক এস এম মোমেন, অর্থনীতি বিষয়ের প্রভাষক আশরাফ আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলার মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















