১১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

মিন্নির দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালত

বহুল আলোচিত বরগুনা সদরে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে তলব এবং হাসপাতালে নিয়ে তার উপযুক্ত চিকিৎসা দেয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী সোমবার এ আবেদন নামঞ্জুর করেন।

সোমবার (২২ জুলাই) ১৬৪ ধারায় দেয়া মিন্নির জবানবন্দি প্রত্যাহারের জন্য তাকে আদালতে তলবের আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। এ সময় আইনজীবী মিন্নি অসুস্থ বলেও দাবি করে তাকে উপযুক্ত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে পাঠানোর আবেদন করেন। কিন্তু দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালত।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মিন্নির দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালত

প্রকাশিত : ০১:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯