১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে কদমতলা নামক এলাকায় নজরুলের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুতমিস। তিনি জানান, খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি আগরদাড়ি ইউনিয়নের আ’লীগের নেতা নজরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। ময়নাতদন্তের জন্য নজরুল ইসলামের মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। নজরুল ইসলামের বাড়ি আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামে।

সূত্র জানায়, এ হত্যাকাণ্ডসহ নজরুলের পরিবারে কমপক্ষে ৯ বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ৮ এপ্রিল রাতে এক বোমা হামলার ঘটনায় নজরুল আহত হন। এর পর তিনি নিরাপত্তা নিতে দীর্ঘদিন সাতক্ষীরা থানায় অবস্থান করছিলেন। এর আগে ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাতে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০১৭ সালের ১০ এপ্রিল নজরুলের ভাতিজা যুবলীগ নেতা রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯