১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কিশোরগঞ্জে বিভিন্ন দাবি নিয়ে মিশুক চালকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মিশুক চালকেরা বিভিন্ন দাবি তুলে ধরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। কিশোরগঞ্জের রেল ষ্টেশান সংলগ্ন প্রধান সড়কে শান্তিপূর্ন ভাবে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

সোমবার (২২ জুলাই) সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের সতাল এলাকা থেকে শুরু হয়ে একরামপুর আসলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। পুলিশি বাধায় মিছিল পন্ড হলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় মানববন্ধন করে মিশুক চালকরা।

এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে মিশুক সমিতির সভাপতি আবুল কাশেমের নেতৃত্ব ভূক্তভোগী মিশুক রিক্সাচালকবৃন্দের ব্যানারে প্রায় ৫ শতাধিক মিশুক চালক অংশ নেয়। এ মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, শহরের ভিতর চলাচল করার অনুমতি প্রদান, বিনা কারণে সিট আটক করে টাকা আদায় ও হয়রানি না করা, বিভিন্ন পয়েন্টে চাঁদা আদায় না করা। মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বকর, আবুল কাসেম, রফিকসবুজ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।

পরে বিক্ষুব্ধ মিশুক চালকরা কিশোরগঞ্জ ১(সদর-হোসেনপুর) আসনের এমপি ডা.জাকিয়া নূর লিপির সাথে দেখা করে মিশুক চলাচলে বাধা ও চাঁদাবাজির বিষয়টি তুলে ধরেন। ডা.জাকিয়া নূর লিপি এমপি শ্রমিকদের সব কথা শুনে মিশুক চলাচলে বাধা ও চাঁদাবাজির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কার্যকর নেওয়ার আশ্বাস দেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

কিশোরগঞ্জে বিভিন্ন দাবি নিয়ে মিশুক চালকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯