০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া শহরে আর যেন কোন খাল বা পুকুর ভরাট করা না হয় : মোক্তাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া শহরে আর যেন কোন খাল বা পুকুর ভরাট করা না হয় এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। আজ সোমবার সকালে (২২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে মোক্তাদির চৌধুরী এমপি আরো বলেন, বিগত সময়ের তথাকথিত নগর পিতা আর নগর পিতার আমলারা মিলে শহরের একমাত্র টাউন খালটি সৌন্দর্য্য বর্ধনের নামে সংকুচিত করে ফেলেছে। এছাড়াও খালের কিছু কিছু অংশ দখল করে নিয়েছেন। এ খালটি এবং শহর বাইপাস সংলগ্ন খালটি মেপে অবৈধ দখলমুক্ত করে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার জন্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।

এছাড়াও শহরের ড্রেনেজগুলো আরো গভীর করে দ্রুত পানি নিষ্কাশনের পদক্ষেপ নেওয়ার জন্য পৌর মেয়র ও প্রকৌশলীদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবির ২০১৯-২০২০ সনের মোট ৪৮ কোটি ৪৯ লক্ষ ১১ হাজার টাকার রাজস্ব প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৯৭ লক্ষ টাকা এবং সমাপনী স্থিতি ১ কোটি ৩৪ লক্ষ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও উপ সচিব দুর-রে-শাহ ওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া ব্যক্ত করেন চ্যানেল আই জেলা প্রতিনিধি মনজুরুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কর্মাসের সাবেক পরিচালক মো: শাহ আলম।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুর দুইটায় পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তনে মেয়র মিসেস নায়ার কবির বাজেট ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ব্রাহ্মণবাড়িয়া শহরে আর যেন কোন খাল বা পুকুর ভরাট করা না হয় : মোক্তাদির চৌধুরী এমপি

প্রকাশিত : ০৪:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯