১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর ই-নামজারী কার্যক্রম, গণ-শুনানী ও ভূমি সেবা অবহিতকরণ ক্যাম্পেইন গতকাল সোমবার সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত উক্ত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উম্মুল হাছনার একাত্ম সচিব ডা. মোঃ মফিজুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহআলম মিয়া প্রমুখ।

প্রধান অতিথি জমি সংক্রান্ত বিষয়ে জনগণকে অযথা হয়রানী না করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার ৩৭ জন ভূমিহীন পরিবারের মধ্যে প্রত্যেককে ৫ থেকে ১০ শতাংশ জমি বরাদ্দ দেন। তন্মধ্যে সোমবার ১১ জন ভূমিহীন পরিবারকে তাদের নামে বরাদ্দকৃত জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

নরসিংদীতে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

প্রকাশিত : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯