১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নিরাপত্তা নিয়ে তামীম ইকবালের সন্তুষ্টি

সাম্প্রতিক একটি সিরিজে বোমা হামলার পর থেকে শ্রীলঙ্কা সফর নিয়ে একটু হলেও শঙ্কা ছিল ক্রিকেটারদের। তবে লঙ্কান মাটিতে পা রেখে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। বলেছেন, নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নেয়া ব্যবস্থায় সন্তুষ্ট তিনি।

চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সিরিজ বোমা হামলায় ২৫৮ জন নিহত হয়। ওই ঘটনার পর বাংলাদেশের সঙ্গে পূর্বনির্ধারিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি না হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও লঙ্কান বোর্ডের অনুরোধে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সোমবার সফরের প্রথম যৌথ ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম। বলেন, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তিনি ও তার দল। সংবাদ সম্মেলনে নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়ে টাইগার অধিনায়কের কাছে নানা প্রশ্ন রাখা হয়।

জবাবে তামিম ইকবাল বলেন, ‘আমরা সবাই এই সফরটি নিয়ে বেশ ইতিবাচক ছিলাম। কয়েক বছর আগে আমরাও এমন পরিস্থিতিতে ছিলাম (২০১৬ সালে হলি আর্টিজান হামলা)। তখন তারাই সবার আগে আমাদের দেশে সফর করেছিল। আমার মনে হয় না দলের কারও মধ্যে এই সফর নিয়ে দুশ্চিন্তা ছিল।’

বাংলাদেশের ওপেনার আরও বলেন, ‘শ্রীলঙ্কা সব সময় ক্রিকেট খেলার জন্য চমৎকার একটি জায়গা। আমি আগেই বলেছি নিরাপত্তা নিয়ে আমরা সবাই সন্তুষ্ট। সব ধরনের সুবিধাই তারা দিচ্ছেন আমাদের। বর্তমানে আমরা ক্রিকেট ছাড়া আর কিছু নিয়েই ভাবছি না।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

নিরাপত্তা নিয়ে তামীম ইকবালের সন্তুষ্টি

প্রকাশিত : ০৯:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯