মাদারীপুর র্যাব-৮কর্তৃক সিপিসি-৩ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে¡ মঙ্গলবার ২৩ জুলাই আনুমানিক বিকাল ৪টা ৩০ ঘটিকার সময় মাদারীপুর আচমত আলী খাঁন সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-৭৪৭১) বিশেষ কৌশলে ইয়াবা পাচারকালে ট্রাকের চালক মোঃ আইয়ুব আলীর(৪২) ট্রাক তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষ পদ্ধতিতে রক্ষিত ১২,৫০০(বার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ৩৭,৫০,০০০/-(সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ।
র্যাব-৮ সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর থানার মুরাসাতা গ্রামের কাশেম আলী হাওলাদারের ছেলে মোঃ আইয়ুব আলী একটি মিনি ট্রাকের মাধ্যমে বিশেষ কৌশলে চাঁদপুর হতে ফেরী যোগে খুলনার উদ্দেশ্য রওনা হয়েছে । এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি মাদারীপুর জেলার সদর থানার আচমত আলী খাঁন সেতুর টোল প্লাজার সামনে র্যাব-৮ জবাদ করে। মোঃ আইয়ুব আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশের পূর্ব-দক্ষিণ সীমান্তবর্তী কুমিল্লা, চাঁদপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে বার্মা হতে ইয়াবা সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















