০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জনসচেতনায় পায়ে হেঁটে টেকনাফের পথে মেধাবী ছাত্র সাইফুল

“ব্যক্তি স্বার্থকে ভুলে যান, প্রশ্নপত্র ফাঁস ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে রুখে দাড়ান” এই শ্লোগান বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে পায়ে হেঁটে হাতে মাইক ও বিভিন্ন প্রচারমুলক ব্যানার নিয়ে গত রবিবার রওনা হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ সাইফুল ইসলাম শান্তি। প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে জনসচেতনতাই তার উদ্দেশ্য। ২৪ জুলাই (বুধবার) সকাল ১০ টায় সাইফুল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বরে জনসচেতনতা বক্তব্য রাখেন। এরপর বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকায় অফিসে বসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে কক্সবাজার জেলার টেকনাফে উদ্দেশ্যে রওনা হয়। সাইফুল পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার গ্রামের আব্দুল মতিন’র ছেলে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র। সে ২০১৫ সাল থেকে বিভিন্ন ভাবে সামাজিক কাজ করে আসছেন। সাইফুল জানায়, বরগুনায় প্রকাশ্যে রিফাত হত্যা আমার হৃদয়ে নাড়া দিয়েছে, জাতিকে মেধা শূণ্য করার জন্য প্রশ্ন ফাঁসই যথেষ্ট অথচ প্রশ্নফাঁস বন্ধ হচ্ছেনা। আমি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাচ্ছি। এছাড়াও বর্তমান দেশে ছেলে ধরা গুজব চলছে এবিষয়েও আমি সচেতনতা মূলক কথা বলে যাবো। এদিকে সাইফুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

জনসচেতনায় পায়ে হেঁটে টেকনাফের পথে মেধাবী ছাত্র সাইফুল

প্রকাশিত : ০৩:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯